পানিনি বাংলা নামে একটি এপ্লিকেশন ব্যবহার করে খুব সহজে মোবাইলে বাংলা লিখতে পারেন। www.getjar.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারেন। বাংলায় এসএমএস দিতে পারবেন। ফেসবুক বা টুইটারে দিতে পারবেন বাংলায় স্ট্যাটাস।
কিভাবে কাজ করবেন :
১। পানিনি বাংলা নামের এপ্লিকেশন টি অন করলেই স্ক্রীনে বাংলা কী-প্যাড দেখাবে। আপনার কাঙ্খিত অক্ষরটি না থাকলে নেক্সট বাটনে ক্লিক করুন।
২। মেসেজ লেখা শেষ হলে “অপশন” গিয়ে “পাঠান/দেখুন” যান।
৩। লেখাটি ফেসবুকে বা অন্য কোথাও ব্যবহার করতে পুরো লেখাটি “Mark All” দিয়ে “Copy” করে নেন। এরপর এপ্লিকেশন থেকে বের হয়ে গেলেও লেখাটি ফেসবুক বা অন্যকোথাও যেখানে দরকার সেখানে এডিট করার সময় অপশন এ গিয়ে `paste’ করে দিলে আপনার লেখাটি পেয়ে যাবেন।
৪। যুক্তাক্ষর ব্যবহারের জন্য কম্পিউটারের মতোই ভেঙে লিখতে হবে। যেমন : ক্ত= ক+ হসন্ত চিহ্ন +ত, ল্ল= ল+ হসন্ত চিহ্ন +ল, “য” ফলা লিখতে হসন্ত চিহ্ন দিয়ে তারপর “য” লিখুন। একই ভাবে (র্ ) রেফ লিখতে ( ) হসন্ত চিহ্ন দিয়ে র লিখতে হবে, এভাবেই যুক্তাক্ষর লিখতে হবে। যারা কম্পিউটারে কাজ করে তারা ব্যাপারটা ভালো ভাবে জানেন আশা করি।
এই লিঙ্কটি থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
উদ্দেশ্য প্রনোদিত হয়ে কিছু বলবেন না